মুন্সিগঞ্জে দুগ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মুন্সিগঞ্জের কালীরচর সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দুই গ্রুপের বিরুদ্ধে বালুদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।

নিহত রিফাত (২৬) উত্তর মতলব ও রাসেল ফকির (২৮) মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাসানচরের বাসিন্দা। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার নৌ-পথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে কিবরিয়া ও কানা জহির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিরচর সংলগ্ন নদীতে কানা জহিরের লোকজন নদীতে অবস্থানকালে কিবরিয়া পক্ষের লোকজন স্পিডবোটযোগে তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন তিনজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে রিফাত ও রাসেল নামে দুইজন মারা গেছেন। আহত ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের