জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৫ আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দিগপাইয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশার চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া। আর গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ ফকির।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে সরিষাবাড়ী থেকে মধুপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক ৪ জন। স্থানীয়রা দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় অটোরিকশাকে চাপা দেয়া ট্রাকটি। আর উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস।

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছি। ঘাতক ট্রাকটি পালিয়েছে। ট্রাকসহ  চালককে আটকের চেষ্টা চলছে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘আমরা ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছি।’

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন