নরসিংদীতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার নয়াচর গ্রামের অটোরিকশা চালক বাচ্চু মিয়া (৫০) ও যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে গাছপালা থাকায় ট্রেনটি দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এসময় ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতাবসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প