বিফলে বিজয়ের ১০০, শেষ পাঁচ ম্যাচে প্রথম জয় খুলনার

এনামুল হক বিজয় নিজেকে অভাগা ভাবতেই পারেন। সেঞ্চুরি (৫৭ বলে ১০০) করেও দলকে জেতাতে পারেননি তিনি। তবে চেষ্টার কমতি রাখেননি। লড়াই করে দলকে জয়ের কাছাকাছি আনলেও শেষ পর্যন্ত ফসলটা ঘরে তুলতে পারেনি দুর্বার রাজশাহী। শ্বাসরুদ্ধকর শেষ ওভারে খুলনা টাইগার্সের কাছে ৭ রানে হেরে গেছে বিজয়ের দল।

জয়ের জন্য ১২ বলে রাজশাহীর দরকার ছিল ২৫ রান। ১৯তম ওভারে খুলনার পাকিস্তানি পেসার সালমান ইরশাদ খরচা করেন মাত্র ৮ রান। তুলে নেন সেট ব্যাটার রায়ার্ন বার্লের উইকেট। এতেই চাপে পড়ে রাজশাহী। কারণ, শেষ ওভারে বিজয়ের দলের দরকার পড়ে ১৭ রান। এরপর হাসান মাহমুদের করা ২০তম ওভারে রাজশাহীর দুই ব্যাটার বিজয় ও আকবর আলী মিলে তুলতে পারেন মোটে ৯ রান।

২১০ রানের লক্ষ্য তাড়ায় শেষমেশ রাজশাহী তুলতে পারে ৪ উইকেটে ২০২ রান। এতে ৭ রানের জয় পায় খুলনা। সর্বশেষ ৫ ম্যাচে প্রথমবার জিতলো মেহেদী হাসান মিরাজের দল।

আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং ২০৯ রান করে খুলনা। অ্যালেক্স রস ছাড়া খুলনার যেই ব্যাটারই উইকেটে এসেছেন, রান করেছেন। এর মধ্যে ফিফটি হাঁকান আফিফ হোসেন ও উইলিয়াম বসিস্টো। জোড়া ফিফটির পর শেষ দিকে ঝড় তোলেন মাহিদুল ইসলাম অংকন। ১২ বলে করেছেন ৩০ রান।

উদ্বোধনী জুটিতে ২৩ বলে ৪২ রান করেন খুলনার দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ।

জিসান আলমের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ২৭ রান করেন নাইম। মিরাজের ১৩ বলে ২৬ রানের ইনিংস শেষ হয় তাসকিন আহমেদের বলে জিসানের হাতে ক্যাচ হয়ে।

৩ বলে ১ রান করে রানআউট হন রস। চতুর্থ উইকেটে ৭১ বলে ১১৩ রানের জুটি করেন আফিফ ও বসিস্টো। তাসকিনের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৪২ বলে ৫৬ রান (৩ চার ও ৩ ছক্কা) করেন আফিফ।

বসিস্টো থাকেন অপরাজিত। হার না মানা ৩৭ বলে ৫৫ রান করেন অস্ট্রেলিয়ান ডানহাতি ব্যাটার। শেষ দিকে ৪ ছক্কায় ১২ বলে ৩০ রান করে ইনিংস শেষ করে আসেন মাহিদুল।

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৪৭ রান তোলে রাজশাহী। ১৫ বলে ৩০ রান করে আউট হন জিসান আলম। মোহাম্মদ হারিস ১৫ বলে ১৫ রান করেন।

৫৭ বলে ১০০ রানে (৯ চার ও ৫ ছক্কা) অপরাজিত থাকেন বিজয়। ইয়াসির আলী ১৭ বলে ২০ ও রায়ান বার্ল ১৬ বলে ২৫ রান করেন।

রাজশাহীর হয়ে তাসকিন ২ আর জিসান ১ উইকেট শিকার করেন। খুলনার হয়ে ২ উইকেট নেন সালমান ইরশাদ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প