আবারও ‘ইমার্জেন্সি’ নিয়ে বিপাকে কঙ্গনা রানাউত

বিভিন্ন অভিযোগে এর আগে কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমাটির। আবারও এটি নিয়ে বিপাকে পড়েছেন বলিউডের আলোচিত-সমালোচিত এ নায়িকা। সিনেমাটিতে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। পাঞ্জাবে সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে সংগঠনটি। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সংগঠনের সভাপতি এ বিষয়ে চিঠিও দিয়েছেন।

‘এসজিপিসি’র দাবি, সিনেমাটি পাঞ্জাবে মুক্তি পেলে মানুষের মধ্যে ক্ষোভ ও হিংসা ছড়াবে। ছবি মুক্তি পেলে তারাও তীব্র বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবার ‘ইমার্জেন্সি’ নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে পাঞ্জাবের সিনেমা হল মালিকরা।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি’র উপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। কিন্তু পাঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকেরা এ সিনেমার প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমাটির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগও উঠেছে। তাই সিনেমাটি মুক্তি পেলেই পরিবেশ-পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা করছেন ‘এসজিপিসি’।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘পাঞ্জাবে “ইমার্জেন্সি” নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। যদিও দুঃখজনকভাবে আপনার (ভগবন্ত মান) সরকার কোনো পদক্ষেপ নেয়নি এ বিষয়ে। ১৭ জানুয়ারি এ সিনেমা মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা খুবই স্বাভাবিক।’

সেই চিঠিতেই ‘এসজিপিসি’র সভাপতি হরজিন্দর সিংহ ধামী আরও লেখেন, ‘শিখ সম্প্রদায়ের বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে এই ছবি বিদ্বেষ ছড়াবে। তাই পাঞ্জাবে এ সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানাচ্ছি। মুক্তি পেলে আমরা তীব্র বিরোধিতা করতে বাধ্য হব।’

‘ইমার্জেন্সি’সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা নিজেই। এ ছাড়াও সিনেমাটিতে অনুপম খের, মিলিন্দ সোমন, শ্রেয়শ তলপাড়ে, মহিমা চৌধুরীকে দেখা প্রমুখ।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের