উড়তে থাকা চিটাগংকে মাটিতে নামিয়ে টানা অষ্টম জয় রংপুরের

প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হার। এরপর টানা চার ম্যাচ জিতে হাওয়ায় উড়ছিল চিটাগং কিংস। অবশেষে তাদের মাটিতে নামালো এবারের বিপিএলে অজেয় জয়ে ওঠা রংপুর রাইডার্স।

চিটাগংকে ৩৩ রানে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিলো নুরুল হাসান সোহানের দল। চার ম্যাচ পর হারের স্বাদ পেলো মোহাম্মদ মিঠুনের চিটাগং।

১৬৫ রান তাড়ায় প্রথম বলেই উসমান খানকে হারায় চিটাগং। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ঝড় তুলে সেই ধাক্কা কাটিয়ে দেন। ১৪ বলে ২টি করে চার-ছক্কায় ২৬ রানের ক্যামিও উপহার দেন ইমন।

এরপর এক ওভারে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং। আকিফ জাভেদ বোল্ড করেন মোহাম্মদ মিঠুনকে (৫ বলে ২), ২০ বলে ২৩ করে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্ক।

২৪ বলে ১৯ রানের ধীর ইনিংস খেলে নাইম ইসলাম ফিরলে আরও চাপে পড়ে চিটাগং। ১৫তম ওভারে মোটে ১০৬ রান তুলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে দলটি। এরপর বরাবরের মতো অসাধ্য সাধনের চেষ্টা করেছেন শামীম পাটোয়ারী।

কিন্তু ৩১ বলে ১ চার আর ৩ ছক্কায় ৩৮ রানে থামতে হয় শামীমকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩১ রানে থামে চিটাগং।

আকিফ জাভেদ ৩২ রানে নেন ৪টি উইকেট।

এর আগে খুশদিল শাহ একাই হাঁকালেন ৭ ছক্কা। ২৬ বলে করেন ফিফটি। খুশদিলের এমন ব্যাটিং তাণ্ডবে রংপুর রাইডার্সের পুঁজিটা ৭ উইকেটে দাঁড়ায় ১৬৪।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্সের শুরুটা ভালো ছিল না। বিনুরা ফার্নান্ডো-মারুফ মৃধাদের প্রথম দুই ওভারের সুইংয়ে রীতিমত ঘাম ঝরেছে রংপুরের দুই ওপেনার তৌফিক খান আর স্টিভেন টেলরের।

১৬ বলের ওপেনিং জুটিতে ওঠে মাত্র ৯ রান। তৃতীয় ওভারে বিস্ময় স্পিনার আলিস আল ইসলাম এসেই উইকেট তুলে নেন। ১০ বলে ৫ রান করে ফেরেন তৌফিক। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান তুলতে পারে রংপুর।

সাইফ হাসানকে নিয়ে একটি জুটিও গড়ে ফেলেন টেলর। কিন্তু সাইফ ১৮ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। আলিসের বলে এলবিডব্লিউ হলে রিভিউ নিয়েও কাজ হয়নি।

টানা তিন ওভারে ৬ রান তুলতে তিন উইকেট হারায় রংপুর। সাইফ ফেরার পরের ওভারে টেলর (৩২ বলে ৩৯) ফিরতি ক্যাচ দেন নাইম ইসলামকে। তার পরের ওভারে ইফতিখার আহমেদকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন আরেক স্পিনার আরাফাত সানি। ইফতিখার করেন ৫ বলে ৩।

সুবিধা করতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহানও। ১০ বলে ৮ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। তবে খুশদিল শাহ ঠিকই ঝড় চালিয়ে গেছেন। ২৬ বলে ফিফটি ছুঁয়েছেন ছক্কা হাঁকিয়ে।

২৮ বলে ৭ ছক্কা আর ২ বাউন্ডারিতে ৫৯ রান করে শেষ পর্যন্ত মোহাম্মদ ওয়াসিমের বলে চড়াও হয়ে বল আকাশে ভাসিয়ে দেন খুশদিল। ওয়াসিম নিজেই নেন ক্যাচ। ওই ওভারেই তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন খুশদিল।

শেষদিকে শেখ মেহেদী ১২ বলে করেন ১৭ রান। আর শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন মোহাম্মদ সাইফউদ্দিন।

চিটাগংয়ের আলিস আল ইসলাম ২৮ রানে আর মোহাম্মদ ওয়াসিম ৪২ রানে নেন দুটি করে উইকেট।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা