যুদ্ধবিরতির খবরে গাজায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস

সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর গাজায় উদযাপনে নেমেছেন ফিলিস্তিনিরা। কয়েক মাস আলোচনা শেষে দুই পক্ষের এই চুক্তিতে পৌঁছানোর খবর সামনে এলো।

এই আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ বলেছেন, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাস প্রায় আড়াইশজনকে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় হামলা চালায়।

ইসরায়েল বলছে, হামাস এখনো ৯৪ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর যুদ্ধে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানায়। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ২৬৫ জন।

যুদ্ধবিরতি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের রাস্তায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাসের ছবি গণমাধ্যমে এসেছে। মধ্য গাজার দেইর-আল বালাহতে ফিলিস্তিনিদের উদযাপনের খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে তেল আবিবে বিক্ষোভকারীরা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছেন।

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের কাছে জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি রয়েছে এবং তারা শিগগিরই মুক্তি পাবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলছে, চুক্তিতে এখনো কিছু অমীমাংসিত ধারা রয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে।…

    Continue reading
    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও সরকারের দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংলাপে বসতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। জানা গেছে, বৃহস্পতিবার…

    Continue reading

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প