এনসিটিবির সামনে হামলা: ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে পুলিশের জলকামান, লাঠিচার্জ

পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে আদিবাসী ছাত্র-জনতার ওপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এলে সংক্ষুব্ধ ছাত্র-জনতার ওপর চড়াও হয় পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেরিকেড সরিয়ে ছাত্র-জনতা ঢোকার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। শিক্ষার্থীরা কার্জন হলের সামনে গেলে আবারো ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক ছাত্রী আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে এক পথচারীরও পা ভেঙে গেছে। এ নিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘আন্দোলনকারীরা বেরিকেড ভেঙে ফেলায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।’

এর আগে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। এনসিটিবি কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা বলেন, গতকাল এনসিটিবির সামনে ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবির চেয়ারম্যানের পদত্যাগ চান সংক্ষুব্ধ ছাত্র-জনতা।

জড়িতদের দ্রুত গ্রেফতারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরায়েরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা