মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ার পেরাক রাজ্যে ৯ বাংলাদেশিসহ ২৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সোমবার (১৩ জানুয়ারি) রাজ্যের ইপোহ শহর থেকে তাদের আটক করা হয়।

পেরাক রাজ্য ইমিগ্রেশন পরিচালক মিওর হিজবুল্লাহ মিওর আবদ মালিক এক বিবৃতিতে বলেন, জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ জন কর্মকর্তা শহরের আশপাশের আটটি প্রাঙ্গণে অভিযান চালান। পেরাক রাজ্য ইমিগ্রেশন বিভাগ, গোয়েন্দা ও অপারেশন ইউনিট অভিযানে অংশ নেয়।

অভিযানে মোট ৩৮ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে মালয়েশিয়ান এবং বিভিন্ন বিদেশি নাগরিক ছিলেন। অভিযানে ১৯ থেকে ৪৬ বছর বয়সী ২৪ জন অভিবাসী পুরুষকে অভিবাসন আইন লঙ্ঘনে আটক করা হয়। আটকদের মধ্যে চারজন পাকিস্তানি, নয়জন বাংলাদেশি, চারজন ভারতীয়, পাঁচজন ইয়েমেনি, একজন মিশরীয় এবং একজন ইন্দোনেশিয়ান।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫১(৫)(বি) ধারার অধীনে অধিকতর তদন্তের জন্য আটকদের ইপোহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ধারা ৬(১)(সি) এর অধীনে বৈধ পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান, ধারা ১৫(১)(সি) এর অধীনে তাদের পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং প্রবিধান ৩৯(বি) এর অধীনে অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের তদন্ত করা হচ্ছে বলেও জানায় রাজ্যেও অভিবাসন বিভাগ। এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগের জন্য দায়ী প্রাঙ্গণের মালিক এবং নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৫(বি) এবং ধারা ৫৫(ই) এর অধীনে তদন্ত করা হচ্ছে।

মিওর হিজবুল্লাহ আরও বলেন, বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধ অভিবাসীদের তাদের আবাসস্থলে সুরক্ষা, নিয়োগ বা উপস্থিতির অনুমতি দিলে দায়ী ব্যক্তি বা নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আদালতে মামলা দায়েরসহ শাস্তি আরোপ করা হবে। অভিবাসন বিভাগ কেবল অবৈধ অভিবাসীদের বিরুদ্ধেই নয় বরং অভিবাসন সম্পর্কিত নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তি বা দলের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা