ব্রাসিলিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে বাংলাদেশের দূতাবাসে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।  

বুধবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মো. আনোয়ার-উল-আলম।

ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত ঢাকা হতে আগত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা ও ব্রাসিলিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল আনোয়ার-উল-আলম তার বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রম ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের বিস্তারিত ব্যাখ্যা করেন।  

উদ্বোধনের আগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের টেকনিক্যাল টিম দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাসিলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং গৌরবান্বিত মুক্তিযুদ্ধের সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।  

তিনি গণঅভ্যুত্থানে সব আহত ছাত্র-জনতার দ্রুত সুস্থতা কামনা করেন।  

রাষ্ট্রদূত ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের এদিনটিকে দক্ষিণ আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি আনন্দের ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন।  

তিনি প্রবাসী বাংলাদেশিদের সম্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে বাংলাদেশের সুনাম ও সম্মান বাড়ানোর জন্য তিনি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান তার বক্তব্যে সঠিক তথ্যসমৃদ্ধ পাসপোর্ট ইস্যুর ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ার ফলে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলায় বসবাসরত কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াসমূহ সহজতর ও নিরাপদ হবে।  

রাষ্ট্রদূত বলেন, ই-পাসপোর্ট প্রক্রিয়ায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়বে এবং বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে যা বহির্বিশ্বে বাংলাদেশের পাসপোর্টের মান ও মর্যাদা বাড়বে।  

তিনি বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ায় ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সেবা কার্যক্রম চালু করার ফলে এখন থেকে দক্ষিণ আমেরিকার উল্লিখিত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসে এসে ই-পাসপোর্ট সেবা নিতে পারবেন। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবার মাধ্যমে ই-পাসপোর্টর আবেদন নিতে পারবে।  

আবেদনকারীরা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বক্তব্য শেষে রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাসে ব্রাসিলিয়াতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং আবেদনকারীদের ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।

পরিশেষে রাষ্ট্রদূত দূতাবাসের কনস্যুলার শাখায় স্থাপিত ইলেকট্রনিক পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।

জুলাই-আগস্ট অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল