তানজানিয়ায় মারবার্গ ভাইরাসে ৮ জনের মৃত্যু

তানজানিয়ায় সন্দেহজনক মারবার্গ নামের এক ভাইরাসে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  এছাড়া দেশটি এবং এই অঞ্চলে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করা হয়েছে।  খবর আল জাজিরার। 

ডব্লিউএইচও জানিয়েছে, সোমবার সংস্থার সদস্য দেশ তানজানিয়ায় কাগেরা অঞ্চলে সন্দেহজনক মারবার্গ ভাইরাস রোগের (এমভিডি) প্রাদুর্ভাব সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা এখন পর্যন্ত নয়জনের আক্রান্তের বিষয়ে অবগত হয়েছি, যার মধ্যে আটজন মারা গেছেন।

ডব্লিউএইচও তানজানিয়া সরকার এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে পূর্ণ সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে।

দেশটির প্রতিবেশী রুয়ান্ডায় তিন মাস ধরে প্রাদুর্ভাব ছড়াচ্ছে মারবার্গ।  এতে দেশটিতে  ১৫ জনের মৃত্যু হয়েছে।

মারবার্গ ভাইরাসের কারণে অত্যন্ত সংক্রামক রক্তক্ষরণজনিত জ্বর হয়। ইবোলা ভাইরাসের মতোই মারবার্গ ভাইরাস বাদুড়ের সংস্পর্শে আসা ফল থেকে সংক্রামিত হয় এবং সংক্রমিত ব্যক্তি থেকেও ছড়াতে পারে ভাইরাসটি।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ