রাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন, মালিকের দাবি পরিকল্পিত

রাঙ্গুনিয়ায় পৌরসভার গোডাউন এলাকার ‘চয়েস এন্টারপ্রাইজ’ নামে একটি আইসক্রিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি মালিক। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আশংকা করছেন তিনি। এই ব্যাপারে তিনি থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে জানান।

ক্ষতিগ্রস্ত মালিক মাহবুবুর রহমানের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে তার মালিকানাধীন আইসক্রিম ফ্যাক্টরি ‘চয়েস এন্টারপ্রাইজ’- এ আগুন লাগে। এতে পুরো ব্যবসায়ীক প্রতিষ্ঠানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ৭০ বাই ৫০ ফুট আয়তনের আইসক্রিম ফ্যাক্টরিটা এখন শীতকাল থাকায় বন্ধ ছিল। তবে ভেতরে ৭৭০ লিটার আয়তনের ২৫টি ফ্রিজ, ১২টি ভ্যানগাড়ি, ৯টি অটোগাড়ি, ২টি সিএনজি অটোরিকশা, যাবতীয় মেশিনারিজ, মালামালসহ পুরো স্থাপনা পুড়ে গেছে।

এই প্রতিষ্ঠানে আইসক্রিম ফ্যাক্টরির পাশাপাশি চারটি কোম্পানির ডিলারশীপ ছিল। গত সোমবার এসব কোম্পানির অনেক টাকার মালামালও এসেছিল। অবকাঠামোসহ সবকিছু পুড়ে গেছে।

তিনি বলেন, ‘আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ছিল। এরমধ্যে দুটি ক্যামেরা গাছের উপর ছিল, যেখানে আগুন পৌঁছায়নি। কিন্তু অগ্নিকাণ্ডের পর গিয়ে দেখি, সেই দুটি সিসি ক্যামেরা নেই। কেউ নিয়ে গেছে। তাই পরিকল্পিতভাবে নাশকতা করা হয়েছে বলে আমার সন্দেহ। এতে আমার ১৫ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান এক মুহূর্তে পুড়ে শেষ হয়ে গেছে।’

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহেদুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের