পিএসএল নিয়ে ইসিবির মুখোমুখি ইংলিশ ক্রিকেটাররা

পিএসএলে দল তো পেলেন। এখন খেলতে কি পারবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা? জেমস ভিন্স, টম কারেন, স্যাম বিলিংসরা সে বিষয়ে এখনো সন্দিহান। পিএসএল নিয়ে অনেকটাই বোর্ডের মুখোমুখি দাঁড়িয়েছেন তাঁরা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গতকাল ড্রাফটে দল পাওয়ার পর ইসিবির কাছ থেকে পরিষ্কার বার্তা চেয়েছেন ইংলিশ খেলোয়াড়েরা।

ঘটনার সূত্রপাত গত বছরের নভেম্বরে। সেই সময় ইসিবি ক্রিকেটারদের জন্য অনাপত্তিপত্র নিয়ে নতুন নিয়ম চালু করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম চলার সময় আইপিএল ছাড়া অন্য বিদেশি লিগগুলোয় খেলতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হবে না। এমন নিয়ম হলে আইপিএল ছাড়া বিদেশি সব লিগের ওপর বড় প্রভাব পড়বে।

এ বছর থেকে পিএসএল হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে ইংল্যান্ডে হবে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। তাহলে ক্রিকেটাররা পিএসএল খেলবেন কী করে?

ক্রিকেটারদের খেলার সুযোগ আছে। কারণ, খেলোয়াড়দের প্রতিবাদের মুখে ইসিবি তাদের শক্ত অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। যাদের সঙ্গে ক্লাবগুলোর লাল বলের চুক্তি নেই, তারা পিএসএলে খেলতে পারবেন। সে ক্ষেত্রে স্যাম বিলিংস, কারেন, জর্ডান, উইলিদের অনাপত্তিপত্র পাওয়ার কথা। এদের সঙ্গে কাউন্টি দলগুলোর সব সংস্করণের চুক্তি নেই।

তবে বিপদে পড়তে পারেন ভিন্স (হ্যাম্পশায়ার) ও কোহলার ক্যাডমোর (সমারসেট)। তাদের ক্লাবের সঙ্গে চুক্তি সব সংস্করণের। পিএসএল ৮ এপ্রিল থেকে চলবে ১৯ মে পর্যন্ত। সে হিসাবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৬-৭ রাউন্ড মিস করবেন তারা। তবে উইজডেন জানিয়েছে, নতুন নিয়মানুযায়ী, সব সংস্করণে চুক্তি থাকলে প্রথমে মিস করার পর এসে খেলতে পারবেন না কোনো ক্রিকেটার। সে কারণেই নাকি হ্যাম্পশায়ারের সঙ্গে শুধু সাদা বলের চুক্তির চেষ্টা করছেন ভিন্স।

তবে ইসিবির সঙ্গে চুক্তি থাকলে এনওসি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সে কারণে ড্রাফটে নাম লেখানোর পরও জনি বেয়ারস্টো, আদিল রশিদসহ ৬ জন ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী