মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে ও ধীরগতিতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ট্রাকচালক শফিক বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। কী কারণে যানজট তা জানি না।

বাসচালক কুরবান আলী বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেলো। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারবো।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীরগতিতে যানবাহন চলছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী