এফএ কাপ তুর্কি তারকার বীরত্বে জয় ম্যানইউর, আর্সেনালের বিদায়

‘এক সপ্তাহের মধ্যে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ফুটবলারদের জীবন এমনি।’ ম্যাচ জয়ের পর ‘বিবিসি’কে কথাগুলো বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনিয়মিত গোলরক্ষক আলতায় বাইনদির।

একাদশে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ থেকেই কথাগুলো উচ্চারিত হয়েছে বাইনদির মুখ থেকে। নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে টপকে ঠিকমতো দলে জায়গা পেতেন না তিনি।

অথচ সেই ২৬ বছর বয়সী তুর্কি গোলরক্ষকের বীরত্বেই গতকাল রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে আর্সেনালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে ম্যানইউ। ম্যাচ শেষে ম্যানইউ কোচ রুবেন অ্যামোরিম বাইনদির কৃতিত্বপূর্ণ খেলা দেখে বলেন, ‘সে আমাদের সত্যিকারের বীর।’

রোববার আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়াম থেকে জয় ছিনিয়ে নিয়েছে ম্যানইউ। খেলার মূল সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। এরপর পেনাল্টি শ্যুটআউটে স্বাগতিক আর্সেনালকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে ম্যানইউ।

দুর্দান্ত জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে গেছে ম্যানইউ। এই পর্বে লেস্টার সিটির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় হয়ে গেছে আর্সেনালের।

টাইব্রেকারে প্রথম দুটি শ্যুটে গোল করে ম্যানউই। কিন্তু আর্সেনালের দ্বিতীয় শ্যুট মিস করেন কাই হ্যাভেরটজ। জার্মান তারকার শ্যুট অবিশ্বাস্যভাবে রুখে দেন বাইনদির। পরবর্তীতে সবগুলো শ্যুটেই সফল হয় ম্যানইউ। রেড ডেভিলদের পক্ষে জয়সূচক গোলটি করেন জসুয়া জির্কজি।

খেলার মূল সময়ের ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ১-০ তে এগিয়ে যায় ম্যানইউ। ৬১ মিনিটে আর্সেনাল তারকা মিকেল মেরিনোকে বেপরোয়া ট্যাকল দিয়ে দ্বিতীয় হলুদ কাড (লাল কার্ড) দেখেন দিয়াগো দালত। এতে ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ।

প্রতিপক্ষে দলে একজন কম খেলার সুযোগ নিয়ে ২ মিনিট পরই ১-১ সমতায় ফেরে আর্সেনাল। গোল করেন গাব্রিয়েল মাগালহেস।

৬৯ মিনিটে বিতর্কিত পেনাল্টি পায় আর্সেনাল। ডি-বক্সের ভেতর ম্যানইউর হ্যারি ম্যাগুয়ের সঙ্গে আর্সেনালের হ্যাভেরটজের হালকা সংঘর্ষ হলেই ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। এ ঘটনায় তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ম্যাগুয়ের, হ্যাভেরটস ও গাব্রিয়াল মাগালহেস।

ঝামেলা মিটমাট হয়ে গেলে স্পক-কিক নেন হ্যাভেরটজ। কিন্তু তুর্কি গোলরক্ষক বাইনদিরকে পরাস্ত করতে পারেননি জার্মান মিডফিল্ডার। দুর্দান্ত সেভ দেন বাইনদির। এতে ম্যাচে সমতা ধরে রাখতে পারে ম্যানইউ।

বাইনদির যদি পেনাল্টি সেভ করতে না পারতেন, তাহলে হয়তো ম্যাচ টাইব্রেকারে গড়াতে না। জয়ও পাওয়া হতো না ম্যানইউ। অর্থাৎ এক ম্যাচে দুটি পেনাল্টি সেভ দিয়ে দল অবিশ্বাস্য এক জয়ই উপহার দিয়েছেন বাইনদির।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের…

    Continue reading
    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসস্কৃতি আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী