প্রশংসা কুড়াচ্ছে সিয়ামের হিংস্র লুক!

এ যেন এক ভিন্ন সিয়াম আহমেদ। মুখ ভর্তি দাঁড়ি-গোঁফ, জিহ্বা থেকে ঝরঝর করে পড়ছে রক্ত। চোখে মুখে হিংস্রতা ও তৃপ্তির ছাপ। এক দুর্ধর্ষ রূপে তিনি। নতুন সিনেমা ‘জংলি’-তে এমনই অভিনব লুকে ধরা দিতে চলেছেন জনপ্রিয় এ অভিনেতা।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির তালিকায় রয়েছে সিয়াম অভিনীত নতুন সিনেমাটি। প্রতিবারের মত এবারও নিজেকে ভেঙে চরিত্রে ভেতরে ডুব দেয়ার প্রয়াস ছিল সিয়ামের।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এ সিনেমার পোস্টার। আর পোস্টার প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা। কেননা, প্রথম দর্শনে অনেকেই নায়ককে চিনতেই পারেননি। অনেকের আবার অভিনেতার জংলি লুক দেখে গাঁ শিউরে ওঠার মতো অবস্থা।

দর্শকের কাছে এমন চমক নিয়ে আসতে সিনেমার নামের সাথে মিলিয়ে নিজের অভিনব লুক তৈরি করেছেন তিনি। ‘জংলি’ হয়ে উঠতে অনেক ভোগান্তিও পোহাতে হয়েছে নায়ককে।

জানা যায়, প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি সিয়াম। দর্শককে নতুন কিছু উপহার দিতে, চরিত্রটিকে দীর্ঘ সময় নিজের মধ্যে যাপন করেছেন তিনি।

রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকায় থাকা ‘জংলি’তে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।

এম রাহিম পরিচালিত সিনেমাটি গেল বছর মুক্তির ঘোষণা দিলেও নানা কারণে তা সম্ভব হয়নি। অ্যাকশন, রোমান্স ও পারিবারিক গল্পের সিনেমাটি থেকে দর্শক চোখ ফেরাতে পারবেন না, এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।

  • Related Posts

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানী মালে শহরের টানটোনি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন…

    Continue reading
    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প