অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে বাংলাদেশি আটক

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশকালে ২৭ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই বাংলাদেশিকে আটক করে দেশটির সেনাবাহিনী।

মালয়েশিয়ার সেনাবাহিনীর দ্বিতীয় পদাতিক ডিভিশন জানিয়েছে, মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কেলানতান রাজ্যের সুঙ্গাই গোলোক নদীর তীর অতিক্রম করে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন এক যুবক। এ সময় তাকে আটক করা হয়। 

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, প্রথমে মালয়েশিয়ার সুঙ্গাই গোলোক নদীর তীরে তিন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়। এর মধ্যে দুজন নদী পার হয়ে থাইল্যান্ডের দিকে পালিয়ে যায়। 

অপরজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, ট্যুরিস্ট ভিসা, মোবাইল ফোন, ব্যাগ, বাংলাদেশি ও মালয়েশিয়ার বেশ কিছু মুদ্রা উদ্ধার করা হয়। তাকে বাংলাদেশি বলে জানানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানানো হয়নি। শুধুমাত্র বয়স ২৭ বছর বলে জানানো হয়েছে। 

পরবর্তী পদক্ষেপের জন্য ওই বাংলাদেশিকে তানাহ মেরাহ জেলা পুলিশ সদর দফতরে (আইপিডি) হস্তান্তর করা হয়েছে। 

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, আটক বাংলাদেশির দেয়া প্রাথমিক তথ্য মতে তিনি গত বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ থেকে একটি ফ্লাইটে করে প্রথমে থাইল্যান্ডে যান। এরপর পাচারকারীরা তাকে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নিয়ে আসে। 

সীমান্তে নেয়ার আগে পাচারকারীরা তাকে সুঙ্গাই গোলোক নদী পার করে মালয়েশিয়ায় প্রবেশের ব্যবস্থা করে দিবে প্রতিশ্রুতি দেয়। কিন্তু তাকে ফেলে পালিয়ে যায় তারা। 

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী