মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন সুইফট

‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট দিয়ে টেলর সুইফট আর কত রেকর্ড গড়বেন কে জানে। গত বছর শুরু হওয়া আলোচিত একই সংগীত সফরটি এরই মধ্যে একটির পর একটি নতুন রেকর্ড গড়েছে। এবার আরও রেকর্ডে যুক্ত হলো সুইফটের নাম, এবার পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেললেন তিনি। খবর বিবিসির

২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেন টেলর সুইফট। কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনিই প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন।

রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানান সুইফট। বলেন, ‘আপনারা এই সাফল্যের দাবিদার। ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে আটবার শো করলাম, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করা যাবে না।’

এর আগের ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’-এ সাতবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন।

সুইফট সে রেকর্ড ভেঙে দিলেন। ওয়েম্বলিতে আটবার কনসার্ট করার রেকর্ডও আছে। তবে সেটা কোনো একক শিল্পীর নয়, পপ ব্যান্ড টেক দ্যাটের।

এদিন ওয়েম্বলিতে শোর মাধ্যমে ইউরোপ ট্যুর শেষ করলেন সুইফট। শেষটাও হলো মনে রাখার মতোই।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে তাঁর গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর