সাকিব প্রসঙ্গে বিসিবি সভাপতি‘টেস্টের মাঝখানে তো ফিরিয়ে আনা সম্ভব না’

সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। সেটা আবার হত্যা মামলা। ছাত্র জনতার আন্দোলনের শেষ পর্যায়ে গত ৫ আগস্ট রাজধানী ঢাকার আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার পিতা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয়।

ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার পতনের দাবির আন্দোলনে পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেই মামলায় জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান অভিযুক্ত আসামি।

আজ শনিবার সাকিবকে পাকিস্তান সফর থেকে দেশে ফেরত আনার জন্য লিগ্যাল নোটিশও প্রেরণ করা হয়েছে। এই লিগ্যাল নোটিশ প্রদানের পর ক্রিকেট পাড়ায় সবার কৌতূহলী প্রশ্ন, কী হবে সাকিবের? সাকিবের বিষয়ে কী ভাবছে বিসিবি? তাকে কি পাকিস্তান থেকে দেশে ফিরিয়ে এনে আইনের কাছে সোপর্দ করা হবে? এসব প্রশ্নও অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।

এদিকে সাকিবের বিষয়ে আজ শনিবার বিসিবি অফিসে পরিচালকদের নিয়ে বসেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। নিজেদের মধ্যে কথাবার্তা শেষে বিসিবি প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপে যা বলেছেন; তার সারমর্ম হলো, বিসিবি এখনও লিগ্যাল নোটিশ পায়নি। তাই ব্যবস্থা নেওয়ার চিন্তা করেনি।

সাকিবকে এখনই দেশে ফিরিয়ে আনার কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল রোববার রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ শেষ হলে এ ব্যাপারে ভাবা হবে বলে জানান ফারুক। তার মানে আজকালের মধ্যেই সাকিবকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না।

বিসিবি প্রধান বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারবো না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কাল টেস্টের পঞ্চম দিন, এই মুহূর্তে তাকে ফিরিয়ে আনা যায় না।’

ফারুক যোগ করেন, ‘এফআইআর দায়ের যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছুদিন এর আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ গেছে। সহমর্মিতা এখনও আছে আমাদের। আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ী বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারবো।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদের শেষ কথা, ‘এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে তো আনা সম্ভব নয়।’

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স