রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, কী বলছে আবহাওয়া অফিস

পৌষের শীতে কাঁপছে সারা দেশ। রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আবহাওয়া অফিস জানিয়েছে, এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন।

শীতে সবচেয়ে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ। দিনমজুর-নিম্ন আয়ের মানুষের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। তাদের এই তিক্ত অবসর কাটছে আগুন জ্বালিয়ে। এই তাপই যেন শীতে তাদের একমাত্র ভরসা।

মৌসুমি পিঠার দোকান আর চায়ের টংয়েও দেখা মেলে ভিন্ন আমেজ। ধোঁয়া ওঠা পিঠা কিংবা গরম চায়ের চুমুকে শীতের তীব্রতাকে প্রশমিত করতে ব্যস্ত নগরীর বাসিন্দারা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনভর রাজধানীর আকাশে দেখে মেলেনি সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা ছিল ব্যস্ত নগরী। নিম্ন তাপমাত্রার সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় অনুভূত হয় তীব্র শীত।

এদিন রাজধানীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশার কারণে রাজধানীসহ সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। এমন পরিস্থিতি থাকবে আরও দুই থেকে তিন দিন।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কোথাও কোথাও ৫ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। বিশেষ করে রংপুর ও ঢাকা বিভাগে তাপমাত্রা অনেক কমেছে।

এদিকে শীত বস্ত্রের দোনকানগুলোতেও চলছে দরকষাকষি। সুলভ মূল্য শীতের পোশাক কিনতে ভিড় করেন অনেকে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের