খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দুজন আইসিইউতে

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মহানগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে ঘটনাটি ঘটে।

হামলায় আটজন আহত হয়েছেন। এরমধ্যে নারীসহ তিনজনের অবস্থা গুরুতর। দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, শিববাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে তারা মোটরসাইকেলে করে বের হচ্ছিলন। এসময় এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলায় চালায়। এতে তিনিসহ আটজন আহত হন। এসময় তাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে তাদের ওপরেও হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়া নামের দুজনসহ তিনজন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বাপ্পি আরও বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা জিয়া হল চত্বর দিয়ে বের হচ্ছিলেন। এসময় হঠাৎ ১৬-১৭ জনের একটি দল তাদের অতর্কিত হামলা চালায়। তখন স্থানীয়রা ছেলেদের রক্ষার চেষ্টা করেন। পরে মেয়েরা ঠেকাতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় দুজন গুরুতর আহত হন।

সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায়ে শুনেছি তারা নিজেদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি করেছেন। এ বিষয়ে কেউ এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। আহতদের বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম তারা ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের