বরিশালকে হারিয়ে ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

মাত্র তিন ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। এখনই তাদেরকে ধরা-ছোঁয়ার বাইরে বলা যায় না। তবুও, বর্তমান চ্যাম্পিয়ন ও এবারের আসরের অন্যতম শক্তিশালী দল বরিশাল বুলসকে যেভাবে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল, তাতে উপরোক্ত অভিধায় ভূষিত করলে অত্যুক্তি হবে না।

বরিশালের দেয়া ১২৫ রানের লক্ষ্য ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে পাড়ি দিয়েছে রংপুর রাইডার্স। ৮ উইকেটের বিশাল জয়ে টানা তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে রংপুর।

হাইভোল্টেজ ম্যাচে যেভাবে ব্যাটে-বলে লড়াইয়ের প্রত্যাশা করেছিলো সবাই, তেমনটা হলো না। টস হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে ১৮.২ ওভারে মাত্র ১২৪ রান করে অলআউট হয়ে যায় তামিম ইকবালের দল। জবাবে ১৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় রংপুর।

একজন দেশি এবং একজন ইংলিশ ব্যাটারের ব্যাটে অনবদ্য জয়টি পেয়েছে রংপুর। দু’জন গড়েছেন ১১৩ রানের অপরাজিত জুটি।

দেশি ব্যাটার সাইফ হাসান। ৪৬ বলে অপরাজিত থাকলেন ৬২ রানে। ৬টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মেরেছেন। বিদেশি ব্যাটার অ্যালেক্স হেলস। ৪১ বলে ৪৯ রানে অপরাজিত থাকলেন। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারলেন তিনি।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় একটি ধাক্কা খেয়ছিলো রংপুর রাইডার্স। ১০ এবং ১৫ রানের মধ্যে দুই ব্যাটার আজিজুল হাকিম তামিম এবং তৌফিক খানকে ফিরিয়ে দেন বরিশালের ইকবাল হোসেন ইমন। দু’জনই রানের খাতা খুলতে পারেননি। আজিজুল হাকিম গোল্ডেন ডাক মারেন। ইকবালের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ দেন তিনি। তৌফিক খান খেলেন ৩ বল। তিনিও একই ওভারে ইকবালের বলে তানভির ইসলামের হাতে ক্যাচ দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১২৪ রানে অলআউট হয় ফরচুন বরিশাল। মূলত বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ব্যাটাররা আজ দাঁড়াতেই পারেনি রংপুরের বোলারদের সামনে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে একটি লো স্কোর উপহার দিয়েছে তারা।

রংপুরের বোলার খুশদিল শাহ, নাহিদ রানা ও ইফতিখার আহমেদরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। যার ফলে ফরচুন বরিশাল রান তুলতে সক্ষম হয়নি খুব একটা। ৩ উইকেট নেন খুশদিল শাহ, ২টি করে উইকেট নেন ইফতিখার আহমেদ এবং নাহিদ রানা। মেহেদী হাসান ও আকিফ জাভেদ মিলে নেন ১টি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে থাকে ফরচুন বরিশাল। জাতীয় দলের সদ্য টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ১০ বলে মাত্র ৯ রান করে। জাতীয় দলের আরেক মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়ও নিষ্প্রভ। ৬ বল খেলে আউট হয়ে গেলেন মাত্র ৪ রানে।

তামিম ইকবাল এতক্ষণ ধৈয্য ধরলেন। রানও কিছুটা তুলেছিলেন। এবার ধৈয্য ধরে থাকতে পারলেন না। ১৮ বলে ২৮ রান করা তামিম নাহিদ রানা বলে বোল্ড হয়ে গেলেন। শেষ দিকে মোহাম্মদ নবি ১৯ বলে ২১ রান করেন। ১৫ রান করেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১২৪ রানে অলআউট হয় ফরচুন বরিশাল।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের