মালয়েশিয়ায় নতুন বছরের প্রথম দিনেই আটক শতাধিক বাংলাদেশি

মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হতেই অবৈধ অভিবাসী ধরতে অভিযান শুরু হয়েছে। অভিযানে নতুন বছরের প্রথমদিনই দেশটির জোহর ও সেলাঙ্গর রাজ্যে বাংলাদেশিসহ ১৮৫ বিদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। বুধবার (১ ডিসেম্বর) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হয়। এর মধ্যদিয়ে শেষ হয় সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সুযোগ। এরপরই শুরু হয় অভিযান।

অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার (১ জানুয়ারি) ভোরে দেশটির জোহর রাজ্যের মাসাইয়ের নির্মাণ সাইট এলাকা থেকে মোট ১০৫ জন বিদেশিকে আটক করা হয়। এর মধ্যে ৬৪ জন বাংলাদেশি। এছাড়া ইন্দোনেশিয়ান, মিয়ানমার, পাকিস্তানি নাগরিক রয়েছে।তাদের কারো নাম-পরিচয় জানানো হয়নি।

একইদিন সন্ধ্যা ৬টায় দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরি কেম্বাঙ্গান এলাকা থেকে ১৮০ জনকে আটক করে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৮০ জনকে আটক করা হয়। এর বাংলাদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে।

এছাড়া আটক হওয়াদের মধ্যে মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইয়েমেন, ভারত, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছে। তাদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধি ভঙ্গের অভিযোগে তদন্তের জন্য স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ায় অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কোনো অবৈধ অভিবাসীকে কাজে নিয়োগ দিলে অথবা আশ্রয় দিলে সেসব নিয়োগকর্তা ও ভবন মালিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা