চার সপ্তাহেই আয়ের পাহাড় গড়লো পুষ্পা ২

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয়ের রেকর্ড করেই চলেছে। এবার আরও একটি মাইলফলক অর্জন করেছে ছবিটি। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া চতুর্থ সপ্তাহ শেষে এটি ৩৯.৫০ কোটি রুপি আয় করেছে। যার ফলে মোট আয় দাঁড়িয়েছে ১,২৯৪ কোটি রুপিরও বেশি। ‘পুষ্পা ২’ আয়ের এই পাহাড় গড়েছে শুধু ভারতের বক্স অফিসে! পিঙ্কভিলা এমনই তথ্য প্রকাশ করেছে।

তারা বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে ছবিটি চতুর্থ সপ্তাহের মধ্যে ‘বাহুবলী ২’ ছবির আয়কে টপকে যাবে। তবে চতুর্থ উইকেন্ডের পর মনে হচ্ছে এই রেকর্ড ভাঙতে আরও কিছু সময় লাগবে। কারণ বর্তমান চলমান ছুটিতে আশানুরূপ সাড়া পড়েনি।

তবে বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, নতুন বছরের ছুটির মধ্যে আগামী বুধবার আয়ের পরিমাণ গেল রবিবারের মতো বা তারও বেশি হতে পারে। এর ফলে ‘পুষ্পা ২’ শিগগিরই ১,৩৩০ কোটি রুপি আয় করতে সক্ষম হতে পারে। ‘বাহুবলী ২’ ছবির মোট আয়ের খুব কাছাকাছি এটি।

সেইদিক থেকে পঞ্চম সপ্তাহে সবাইকে ছাড়িয়ে ভারতের বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ডের তালিকায় শীর্ষে নাম লেখাবে ‘পুষ্পা ২’।

মুুক্তির পর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সাফল্য দেখিয়েছে সুকুমার পরিচালিত সিনেমাটি। এর মধ্যে অন্ধ্রপ্রদেশ/তেলেঙ্গানা অঞ্চলে সবচেয়ে বেশি আয় হয়েছে। সেখানে মোট আয় ৩২৫.৭৫ কোটি রুপি। অন্যদিকে হিন্দি ভাষার বাজার থেকেও সিনেমাটি সংগ্রহ করেছে ৭৯০.৫০ কোটি। এই আয় সিনেমাটির জাতীয় সাফল্যকে আরও মজবুত করেছে।

প্রথম পর্বের মতো নতুন কিস্তিতে পুষ্পার স্ত্রী শ্রীভল্লির চরিত্রে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। এবার ভিলেন চরিত্রে চমক দেখিয়েছেন ফাহাদ ফাসিল।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা