বাহুবলির নির্মাতার সিনেমায় প্রিয়াঙ্কা, নায়ক মহেশ বাবু

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারহিট নির্মাতা এস এস রাজামৌলি। ব্লকবাস্টার হিট ‌‘বা‌হুবলি’ সিরিজের দুই সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এরপর তিনি নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘আরআরআর’ সিনেমায়। তারকাবহুল সেই সিনেমা অস্কারেও বাজিমাত করেছিল।

এবার রাজামৌলি আসছেন নতুন সিনেমা নিয়ে। আর চমক জাগানিয়া খবর হলো, তার সেই সিনেমায় যুক্ত হচ্ছেন দেশি গার্লখ্যাত আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। পিঙ্কভিলা এই তথ্য নিশ্চিত করেছে।

তাদের খবরে বলা হয়েছে, এই সিনেমা দিয়ে প্রিয়াঙ্কা ৬ বছর পর ভারতের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার সর্বশেষ কাজ ছিল ‌‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে তিনি দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন।

আফ্রিকান জঙ্গলে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারভিত্তিক চলচ্চিত্র হিসেবে এটি নির্মিত হবে। মুক্তি পাবে বিশ্বজুড়ে। এতে মহেশ বাবু একটি অনুসন্ধানকারী চরিত্রে অভিনয় করবেন। তার চরিত্রে দেখা যাবে লর্ড হনুমানের বৈশিষ্ট্য। প্রিয়াঙ্কার চরিত্রটি হবে শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। তার চরিত্রটিতেও কোনো এক দেবীর ছায়া দেখা যাবে।

সূত্রের মতে, রাজামৌলি দীর্ঘ ৬ মাস ধরে প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠক করেছেন এই সিনেমা নিয়ে। অবশেষে তাদের মধ্যে সমন্বয় ঘটেছে। পরিচালক তার সিনেমার জন্য একজন গ্লোবাল স্টার খুঁজছিলেন। আর সেই তালিকায় তার প্রথম পছন্দ ছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীকে নিজের কাজের সঙ্গে যুক্ত করতে পেরে বেশ স্বস্তিতে আছেন রাজামৌলি।

নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার জঙ্গলে। আগামী বছর শুরু হওয়া শুটিং চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। ২০২৭ সালে বড় পর্দায় মুক্তির লক্ষে নেয়া হচ্ছে সব প্রস্তুতি। রাজামৌলি ডিজনি এবং সনিসহ আন্তর্জাতিক স্টুডিওগুলোর সঙ্গে এই সিনেমার প্রযোজনা ও পরিবেশনা নিয়ে আলোচনা করছেন।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা