অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যে ভিক্টোরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে জ্বলছে গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্ক। আগুন নেভাতে হিমশিম খাচ্ছে অগ্নিনির্বাপণ কর্মীরা। এরই মধ্যে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।

এএফপি জানিয়েছে, গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয় গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্ক। পার্কটি মেলবোর্ন থেকে  ২৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 

প্রায় এক সপ্তাহ ধরে জ্বলছে পার্কটি। ভিক্টোরিয়া জরুরি সেবা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ৬০০ অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভাতে কাজ করছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভিক্টোরিয়া রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেছেন, এই দাবানলে এখন পর্যন্ত ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। যা গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কের মোট আয়তনের প্রায় অর্ধেক এবং সিঙ্গাপুরের আয়তনের সমান।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোন প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। রাজ্য জরুরী পরিষেবা বিভাগ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এছাড়া আরও বেশ কয়েকটি গ্রামের মানুষকে বাড়ির ভেতরে আশ্রয় নিতে বলা হয়েছে। তবে তাদেরকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে।  

এদিকে এই দাবানলের ব্যাপারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, এর ধোঁয়া সারাবিশ্বে ছড়িয়ে যেতে পারে। এরই মধ্যে দক্ষিণ আমেরিকায় পৌঁছেছে এবং তা নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মতো অঞ্চলগুলোকে প্রভাবিত করবে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের