ভারতীয় সীমান্তে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ মরদেহ

সিলেটের গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তিনি ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৫ টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে দমদমীয়া সীমান্তের ১২৬১ পিলার এলাকায় ভারতীয় ভূখণ্ড কাঁটা তারের ভেতরে এ ঘটনা ঘটে। 

নিহত সবুজ মিয়া বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল সীমান্তবর্তী পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে 

এদিকে শুক্রবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টায় গুলিতে নিহত সবুজ মিয়ার বাবা গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ।

এর আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ জানান, ‘সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খবর পান, দমদমীয়া সীমান্তে পাহাড় তলী এলাকায় সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসীয়ার গুলিতে সবুজ মিয়া মারা গেছেন। সীমান্তের ওপারে কাঁটাতারের ভেতরে মরদেহটি পড়ে ছিল। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় রাতে গোয়াইনঘাট থানায় একটি জিডি করা হয়েছে।’

স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসীয়ার গুলিতে সবুজ মিয়া ভারতীয় খাসিয়ার গুলিতে মারা গেছেন বলে সন্ধ্যায় খবর পাওয়া যায়। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে বিজিবি ঘটনাস্থলের বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে সবুজ গরু পারাপারের জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। 

শুক্রবার ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায় তার পরিবার। পরে বিষয়টি বিজিবিকে জানালে তাদের পক্ষ থেকে বিএসএফকে জানানো হয়।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ