রাজশাহীতে বাসচাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়ার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তাঁর স্ত্রী ফাতেমা খাতুন (২২) ও শ্যালিকা যুথি খাতুন (১৪)। ফাতেমা ও যুথির বাবার নাম শাহেদ আলী। তাঁদের বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে।

পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন জানান, বেলা ১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। একই মোটরসাইকেলে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাঁদের লাশ বাড়িতে নিয়ে যান স্বজনেরা। আর ফাতেমাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ফাতেমাও মারা যান।

এসআই ফিরোজ হোসাইন বলেন, চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তাঁরা বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের