সিঙ্গাপুর থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ, মানবপাচার চক্রের ২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসী পাচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির জোহর অভিবাসন বিভাগ। জোহর সীমান্তে অবৈধ অভিবাসীদের রাখা একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির জোহর অভিবাসন বিভাগের পরিচালক রুসদি বিন মোহাম্মদ দারুস।

তিনি বলেন, জোহর বাহরুর ইস্কান্দার পুত্রীর সুলতান আবু বকর কমপ্লেক্সের প্রবেশদ্বার দিয়ে মালয়েশিয়ায় পাচার করা একজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার জোহর বাহরুর লারকিন ইন্দাহের একটি ট্রানজিট হাউসে অভিযান চালিয়ে ৩৭ ও ৪২ বছর বয়সি দুই বাংলাদেশি সহযোগীকে আটক করা হয়।

বিবৃতিতে তিনি বলেন, এসময় বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট, নগদ সাড়ে ১৪ হাজার রিঙ্গিত ও একটি গাড়ি জব্দ করা হয়।

অভিবাসন পুলিশের ধারণা গত দুই মাস ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাচার করছেন এই সিন্ডিকেট। সিন্ডিকেটটি বাংলাদেশ থেকে প্রথমে সিঙ্গাপুর এরপর সেখান থেকে মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য জনপ্রতি ১৩ হাজার রিঙ্গিত আদায় করত এই সিন্ডিকেট।

আটককৃতদের বিরুদ্ধে অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অফ মাইগ্র্যান্টস অ্যাক্ট ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এবং পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ (অ্যাক্ট ১৫০) এর অধীনে অপরাধ করার অভিযোগ রয়েছে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের