মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে চুক্তি

মালয়েশিয়ায় কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সম্মত হয়েছে।

প্রতিষ্ঠানটি ২৫১ জন বাংলাদেশি কর্মীর প্রায় ৩০ লাখ রিঙ্গিত পরিশোধ করবে। কয়েক মাস ধরে চলা আলোচনার পর ১৮ ডিসেম্বর মজুরি পরিশোধে এ চুক্তি চূড়ান্ত হয়।

মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের (জেটিকেএসএম) একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারির মধ্যে পুরো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মধ্যস্থতায় মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (এমটিইউসি) প্রতিনিধি মি. এথায়াকুমার শ্রমিকদের পক্ষে এবং কাওয়াগুচির প্রশাসনিক কর্মকর্তা প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধিত্ব করেন। আলোচনার ফলস্বরূপ উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

কাওয়াগুচির বিরুদ্ধে শ্রমিকদের বেতন না দেওয়া এবং পাসপোর্ট আটকে রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়। গত সেপ্টেম্বর পোর্ট ক্লাং শ্রম দপ্তরের একটি অভিযান চলাকালে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ মেলে।মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কয়েকটি কোম্পানি এই কর্মীদের নিয়োগে আগ্রহ দেখিয়েছে।

অধিকারকর্মী অ্যান্ডি হল কাওগুচির চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এটিকে অপর্যাপ্ত এবং প্রতীকী সমাধান হিসেবে আখ্যা দেন এবং দ্রুত ও সম্পূর্ণ অর্থ প্রদানের নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

উল্লেখ্য এই চুক্তির অধীনে কর্মীদের প্রথম অর্থ প্রদান ২০২৫ সালের ১৫ জানুয়ারি শুরু হবে এবং সম্পূর্ণ অর্থ ১৫ নভেম্বর ২০২৫ এর মধ্যে পরিশোধ করা হবে। শ্রমিকদের পুনর্বাসন এবং বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে পোর্ট ক্লাং শ্রম দপ্তর এবং সেলাঙ্গর রাজ্য শ্রম দপ্তর পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

  • Related Posts

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার…

    Continue reading
    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ জুলাই) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড…

    Continue reading

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, নিহত ২০

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    ‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    মেরিনোর গোলে কোয়ার্টারে স্পেন, বিদায় রোনালদোর পর্তুগাল

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ৯ দিনে কত আয় সিনেমাটির

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

    মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০