নিজের আর্থিক দুর্নীতির বিষয়ে যে ওপেন চ্যালেঞ্জ দিলেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ওপেন চ্যালেঞ্জ দেন।

দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকাশের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনীত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়- তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিয়ে প্রমাণ করেন- তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।

তিনি আরও লেখেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি- প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি