যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন স্থানীয় গভর্নর গ্যাভিন নিউসাম।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি খামারের গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত হয়। এর পরপরই এক বিবৃতিতে গভর্নর গ্যাভিন নিউসাম জানান, সরকারি সংস্থাগুলো যাতে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেজন্য অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হলো।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ফেডারেল (কেন্দ্রীয়) ও রাজ্যের কর্মকর্তারা বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, যা ২০২৪ সালে প্রথমবারের মতো দুগ্ধজাত গবাদি পশুর মধ্যেও ছড়িয়ে পড়েছে।

এদিকে, আরেক মার্কিন অঙ্গরাজ্য লুইসিয়ানায় বুধবার প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা গুরুতর। তার শরীরে নানা লক্ষণ দেখা দিয়েছে। তবে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত সেখানকার কোনো বাসিন্দার থেকে অন্য কোনো বাসিন্দার শরীরে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাননি বলে জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে মানুষের দেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসাম বলেছেন, জনগণের মধ্যে ঝুঁকি কম থাকলেও, আমরা এই ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ অব্যাহত রাখব।

সর্বপ্রথম ১৯৯৬ সালে বার্ড ফ্লু এ বা এইচফাইভএন১ ভাইরাস শনাক্ত হয়। তবে ২০২০ সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে থাকে। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রে গরু ও ছাগলও এ তালিকায় যুক্ত হয়। এতে বিশেষজ্ঞরা হতবাক হন। কারণ, এর আগে পর্যন্ত পশুরা এ ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণাই করা হতো না।

২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ২০২২ সাল থেকে এই রোগের সংক্রমণ প্রতিহত করতে পোলট্রি খামারগুলোতে ১০ কেটিরও বেশি পাখি নিধন করা হয়েছে।

  • Related Posts

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলার কাছ থেকে পাওয়া তেল দিয়ে মার্কিন পেট্রোলিয়ামের মজুত আরও বাড়ানো হবে। নিজ দেশের তেলের মজুত খালি হয়ে যাওয়ার পেছনে সাবেক প্রেসিডেন্ট জো…

    Continue reading
    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-তৈরি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, ইরানের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণ হচ্ছে। দুই দেশের মধ্যে জুলাইয়ের পর প্রথমবার পাল্টাপাল্টি…

    Continue reading

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় সরকারি ৯ সুবিধা বন্ধ, তালিকায় বাংলাদেশিরাও

    ডেনমার্কে স্টুডেন্ট ভিসায় সরকারি ৯ সুবিধা বন্ধ, তালিকায় বাংলাদেশিরাও

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি