বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবও স্থগিত

আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে গত ২৭ অক্টোবর জানানো হয়, আসছে জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসবে ফোকফেস্টের ষষ্ঠ আসর। তবে গতকাল ১৮ ডিসেম্বর জানা গেছে, এই আয়োজনটির জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা ‘বাতিল করেছে’ আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই আপাতত স্থগিত করা হয়েছে ফোকফেস্ট।

ভেন্যু বাতিলের ঘটনায় লোকসংগীতের এই আসর কবে হতে পারে সে বিষয়ে এখনই কোনো দিনক্ষণ নির্ধারণ করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান। তবে আভাস মিলেছে, আগামী রোজার ঈদের পর এটি আয়োজনের চেষ্টা করবে তারা।

এদিকে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নিয়েও জটিলতা দেখা দিয়েছে। বেঙ্গল ফাউন্ডেশন প্রস্তুতি নিয়েছিল উচ্চাঙ্গসংগীতের উৎসবটিকে আবারও ফিরিয়ে আনতে। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়ে আবেদনও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি তারা। ফলে শুদ্ধ সংগীতের এই আসরটিও স্থগিত হয়ে গেছে।

আর্মি স্টেডিয়ামের বিকল্প ভেন্যু নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না এবং কবে নাগাদ উৎসবটি আয়োজন করা হতে পারে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’

সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসংগীতের আসর।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ