প্রতিপক্ষের বুটের আঘাতে ক্ষতবিক্ষত পিএসজি গোলরক্ষকের মুখ

মোনাকোর ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গো ডান পাশ দিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন। পিএসজির গোলরক্ষক জিয়ানলুইগি দোন্নারুমা ছুটে গিয়ে দেয়াল হয়ে বসে পড়েন। সিঙ্গোর শট প্রতিহত হয় সেই দেয়ালে। কিন্তু দৌড়ের গতি আর সামলে উঠতে পারেননি সিঙ্গো। মোনাকোর এই খেলোয়াড় চেষ্টা করেন দোনারুম্মার শরীরের ওপর দিয়ে লাফিয়ে পার হতে। কিন্তু ততক্ষণে তার জুতার স্পাইক লেগে যায় পিএসজির গোলরক্ষক দোন্নারুমার মুখের ডানপাশে। চোট পেয়ে হাতে মুখ ঢেকে শুয়ে পড়েন এই গোলরক্ষক। তার কিপিং গ্লাভস আর মাঠের সবুজ ঘাস মুহূর্তে লাল হয়ে ওঠে তাজা রক্তে।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) ফরাসি লিগে পিএসজি বনাম মোনাকো ম্যাচে ঘটেছে এই বীভৎস ঘটনা। মারাত্মক চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে পিএসজির গোলরক্ষক দোন্নারুমাকে। ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতেছে পিএসজি। উসমান দেম্বেলে জোড়া গোল করেছেন। বাকি গোলদুটি গনসালো রামোস এবং ডিজায়ার দুরের।


মোনাকোর হয়ে এলিয়সে বেন সেঘির এবং ব্রিল এমবোলো দুটি গোল শোধ করেন।


তার আগে ম্যাচের ১৭ মিনিটে মোনাকোর সেই আক্রমণে আহত হন দোন্নারুমা। ইতালিয়ান গোলরক্ষকের চোখের নিচে গালের বেশ কয়েক জায়গায় বাজেভাবে কেটে গেছে। ডজনখানেক স্ট্যাপল দিয়ে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করা হয়। এ সময় খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। একটু ধাতস্থ হয়েই মাঠ ছাড়েন দোনারুম্মা। বদলি হিসেবে নামেন রাশিয়ান গোলরক্ষক মাতভেই সাফানভ।

এমন বিপজ্জনক খেলার পরও অবশ্য রেফারি সিঙ্গোকে কার্ড দেখাননি। এর কিছুক্ষণ আগে একবার হলুদ কার্ড দেখেছি;লেন এই আইভরিয়ান ডিফেন্ডার। তাই আরেকবার হলুদ কার্ড দেখলেই তাকে মাঠ ছাড়তে হতো। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, রেফারি দোন্নারুমার চোট পাওয়াকে খেলার ঘটনাক্রম হিসেবেই দেখছেন। তার কাছে সিঙ্গোর এই কাণ্ড ইচ্ছাকৃত মনে হয়নি।

সিঙ্গোকে কার্ড না দেখানোয় রেফারির সমালোচনা করেছেন পিএসজির অধিনায়ক মারকিনিয়োস। তিনি বলেন, ‘আমি জানি না রেফারির ঘটনাটা ঠিকমতো দেখেছেন কি না, তবে ভিএআরের হস্তক্ষেপ করা দরকার ছিল। এ রকম অবস্থায় লাল কার্ড না দেখানোটাকে বড় সিদ্ধান্তই বলতে হবে।’

তবে পিএসজির কোচ লুইস এনরিকে ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। সিঙ্গো বা রেফারি কারো বিরুদ্ধেই অভিযোগ নেই তার। তিনি বলেন, ‘ফুটবলাররা তো আর ইচ্ছে করে আঘাত করে না! এই ধরনের ম্যাচে রেফারির কাজটাও কঠিন। রেফারির কাজ নিয়ে কথা বলব না আমি।’


তবে দিনটা ভালোই গেছে পিএসজির। বড় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও সুসংহত করেছে তারা। ১৬ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে লুইস এনরিকের দল। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মার্শেই। ১৬ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে মোনাকো।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ