মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, ৮ বাংলাদেশিসহ আটক ৭০

মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে ১০ বাংলাদেশিসহ ৭০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। যাদের মধ্যে ৬৭ জন অবৈধ অভিবাসী রয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুরের মেট্রো পারদানা বারাত রোডের একটি নাইট ক্লাবে এই অভিযান পরিচালনা করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। 

কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের পর ৩৬ জন কর্মকর্তা ও কর্মী নিয়ে এই অভিযান চালানো হয়। যেখানে প্রথমে ১৬৬ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৭০ জনকে আটক করা হয়।

আটককৃত অভিবাসীরা বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিজিট পাসের শর্ত লঙ্ঘন এবং অনুমোদিত সময়ের বাইরে অবস্থানসহ অভিবাসন সংক্রান্ত অপরাধ করেছেন এবং সেটি প্রমাণিত হয়েছে বলে জানান ওয়ান ইউসুফ। 

আটকদের মধ্যে ৮ বাংলাদেশি ছাড়াও থাইল্যান্ডের ৪৬, ভিয়েতনামের ৪, লাওসের ৫, মিয়ানমারের ২ এবং একজন করে চীন ও ভারতীয় নাগরিক এবং তিনজন স্থানীয় নিয়োগকর্তাও রয়েছেন।

দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৫৬ (১) (ডি) এর অধীনে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের