বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে অন্যরকম নজির

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একটি মাইলফলক হয়েছে। 

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দুই দল আজ সর্বনিম্ন (২৩১) স্কোরের বাজে নজির গড়ে। 

দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এ নিয়ে ১৬ ম্যাচে মুখোমুখি হয়। টি-টোয়েন্টি ম্যাচে অতীতের সাক্ষাতে আজকের মতো কম স্কোর হয়নি দুই দলের। 

এর আগে ২০১৮ সালের ৩১ জুলাই দুই দলের সর্বনিম্ন ২৩৬ রানের ম্যাচটি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত হয়। তবে দুই দলের হাই স্কোরিং ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২০ ডিসেম্বর। 

সেদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১১ রানের পাহাড় গড়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

জবাবে ১৯.৪ ওভারে ১৭৫ রানে অলআউট হয় কার্লোস ব্রাথওয়েটের উইন্ডিজ। ৩৬ রানে জয় পায় বাংলাদেশ।

বুধবার ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে ১৭ বলে দুই চার আর দুই ছক্কায় ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন শামিম পাটোয়ারি। 

টার্গেট তাড়া করতে নেমে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের গতি আর রিশাদ হোসেন ও মাহেদি হাসানের স্পিনে বিভ্রান্ত হয়ে ১৮.৩ ওভারে ১০২ রানেই অলআউট হয় উইন্ডিজ।

২৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি