মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নারী নিহত

মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যের পাহাংয়ের জালান কুয়ান্তান বাইপাসে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় নেহেরিমা সুলতানা নিহামনি (২১) নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা পেরোদুয়া মাইভি গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। 

কুয়ান্তান জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ওয়ান মো. জাহারি ওয়ান বুসু জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় পেরোদুয়া মাইভি গাড়িটি ফুটসাল কোর্ট থেকে ইন্দেরা মাহকোটার দিকে যাচ্ছিল। এমন সময় পথচারী বাংলাদেশি নারী হঠাৎ বাম দিক থেকে রাস্তার মাঝখানে রাস্তা অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হন। 

তবে, এই দুর্ঘটনায় ২২ বছর বয়সি গাড়ির চালক আহত হয়নি। 

ময়নাতদন্তের জন্য বর্তমানে মৃতদেহ টেন্গু আম্পুয়ান আফজান হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে ওয়ান মোহাম্মদ জাহারি তদন্তে সহায়তা করতে তথ্য সরবরাহের জন্য প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি…

    Continue reading
    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এটি মানবাধিকারের চরমতম লঙ্ঘন এবং একটি বৈশ্বিক সমস্যা। রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ…

    Continue reading

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি