মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশ।

প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই জয় নিশ্চিত করল বাংলাদেশের তরুণীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। এরপর স্বাগতিকদের ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট করে ১২০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান।

বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে ৪৫ বলে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত ছিলেন চার নম্বর ব্যাটসম্যান জান্নাতুল মাওয়া। সাতে নেমে ১৯ বলে ৩১ রান করেছেন সাদিয়া আক্তার। ৮৭ রানে ৫ উইকেট খোয়ানোর পর মাওয়া-সাদিয়া ষষ্ঠ উইকেটে ৪৪ বলে যোগ করেন ৬২ রান। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া (২১ বলে ২৬) ও মোসাম্মদ ইভা (১৬ বলে ১৯) উদ্বোধনী জুটিতে এনে দিয়েছিলেন ৪৫ রান।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলংকা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল অনুষ্ঠিত আগামী ২২ ডিসেম্বর।

  • Related Posts

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ তেল চুক্তি’ করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় দেশটির মজুত ৬৫ বিলিয়ন ব্যারেলের তেলের ওপর বড় ধরণের নিয়ন্ত্রণ পাবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।…

    Continue reading
    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর মিডল ইস্ট আইয়ের তিনি বলেন, ‘প্রতিরোধে…

    Continue reading

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে