ভানুয়াতুতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলার কাছে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভূমিকম্পে দূতাবাসের ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ওই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির উচ্চতা বেড়ে যেতে পারে। ফলে সমুদ্রের পানির ঢেউ ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতেও আঘাত হানতে পারে।

এদিকে অস্ট্রেলিয়ান ব্যুরো অব মেটিওরোলজি জানিয়েছে, দেশটিতে সুনামির কোনো সর্তকতা দেয়া হয়নি। নিউজিল্যান্ডের কর্তৃপক্ষও জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ