৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনা-রেহানা-জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া নয় প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনের দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের সূত্র নিশ্চিত করেছে।

শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে, তারা হলেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক।

এ ব্যাপারে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেপজার আটটি প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা লোপাট/আত্মসাত করেছেন, এমন অভিযোগে গত ১৪ অক্টোবর দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে বর্ণিত অভিযোগসমূহ কমিশন হতে অনুসন্ধানের নিমিত্ত মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর প্রেরণের জন্য দুদক কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা লোপাট/আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ (জয়), তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও অন্যান্যের বিরুদ্ধে ববি হাজ্জাজের দাখিলকৃত অভিযোগ ও বিভিন্ন পত্রিকার ক্লিপিংয়ে বর্ণিত অভিযোগসমূহ কমিশন হতে অনুসন্ধানের নিমিত্ত মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর প্রেরণের জন্য দুদক সিদ্ধান্ত নিয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন বলে আগস্ট মাসের মাঝামাঝিতে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট।

ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, এ আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থ লেনদেন করেন।

তবে ২৫ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা ৫০০ কোটি মার্কিন ডলার ঘুষ দেওয়া হয়েছিল, এমন খবরকে ‘গুজব’ ও ‘মিথ্যা’ বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে তা নিয়ে গত ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতে রিট করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার ববি হাজ্জাজ।

ওই রিটের শুনানি নিয়ে গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাঁচ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেন।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের