ক্রিকেট মাঠে আর্জেন্টাইনের ‘ডাবল হ্যাটট্রিক’

ফুটবলে আর্জেন্টাইনদের হ্যাটট্রিকের কথা নিত্য শোনা যায়। কিন্তু ক্রিকেটে কোনো আর্জেন্টাইনের এমন কীর্তি বিরল। এবার সে কাজটাই করে দেখিয়েছেন আর্জেন্টিনার ক্রিকেটার হেরনান ফেনেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা চার বলে উইকেট নিয়ে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সাব-রিজওনাল আমেরিকাস অঞ্চলের ম্যাচে কেইম্যান আইল্যান্ডের বিপক্ষে টানা ৪ বলে উইকেট পেয়েছেন ৩৬ বছর বয়সী ফেনেল। রোববার (১৫ ডিসেম্বর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে এই কীর্তি গড়েন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেছেন ফেনেল। এর আগে এই কীর্তিতে নাম লেখান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার ও লেসোথোর পেসার ওয়াসিম ইয়াকুবুর।

ডাবল হ্যাটট্রিকের পাশাপাশি আরও একটি বিরল কীর্তিতে নাম উঠেছে ফেনেলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার প্রথম হ্যাটট্রিক নয়। এর আগে ২০২১ সালে অ্যান্টিগায় পানামার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বেই প্রথম হ্যাটট্রিকটি পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করা ষষ্ঠ বোলারও এখন এই আর্জেন্টাইন।

এমন অতিমানবীয় বোলিংয়ের পরও অবশ্য আর্জেন্টিনাকে জেতাতে পারেননি ফেনেল। কেইম্যানের ইনিংসের ২০তম ওভারে শেষ ৪ বলে ৪ উইকেট নিয়ে দলটিকে ১১৬ রানে থামিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচে ৪ ওভারে স্রেফ ১৪ রান খরচায় ৫ উইকেট ঝুলিতে পোরেন ফেনেল।

রান তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে গেছে ফেনেলের দল। হেরে গেছে ২২ রানে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের