কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। 

দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। 

বাণী পাঠ করেন যথাক্রমে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, মিনিষ্টার শ্রম আবুল হোসেন, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির। 

পরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসীরা। আলোচনা শেষে  মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর মো. ইকবাল আখতার, সোনালী ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, বিমান বাংলাদেশ এয়ায় লাইন্সের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দীকিসহ দূতাবাসের সকল সদস্য এবং উল্লেখযোগ্য প্রবাসী ও সাংবাদিকরা।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’