কপিল দেবকে ছাড়িয়ে শীর্ষে বুমরাহ

ব্রিসবেন টেস্টে স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া। অজি ব্যাটারদের সামনে ভারতের বাকি বোলাররা সুবিধা করতে না পারলেও ব্যতিক্রম জাসপ্রীত বুমরাহ। আগের দুই টেস্টের ধারাবাহিকতায় গ্যাবায়ও জ্বলে উঠেছেন বুমরাহ। পার্থ টেস্টের প্রথম ইনিংসের পর গ্যাবায়ও প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন এই ৩১ বছর বয়সী।

অজিদের দাপটের দিনেও বুমরাহ ২৫ ওভার বল করে মাত্র ৭২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। দুই সেঞ্চুরিয়ান হেড ও স্মিথকে তো ফিরিয়েছেনই, টপ ও মিডল অর্ডারের একমাত্র মার্নাস লাবুশেন বাদে সবাইকে নিজের শিকারে পরিণত করেন বুমরাহ।

গ্যাবায় ৫ উইকেট শিকার করে রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন বুমরাহ। এশিয়ার বাইরের চার দেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডে এই নিয়ে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন এই ৩১ বছর বয়সী। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই চার দেশে অষ্টমবারের মতো টেস্টের এক ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি পেসার কপিল দেবকে।

xr:d:DAFyD66cPy0:15,j:4479236738851603851,t:23102312

কপিল দেব ১৩১ টেস্টের ক্যারিয়ারে ৭ বার এমন কীর্তি গড়লেও বুমরাহর তাকে ছাড়িয়ে যেতে খেলতে হয়েছে মাত্র ৪৩ টেস্ট।

এশিয়ার বাইরে সব মিলিয়ে টেস্টে ১০বার ৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। ৯বার ৫ উইকেট শিকার করে তার পেছনে কপিল দেব।

একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বোচ্চ ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তিও বুমরাহর। ৯বার ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন (১১) এবং নাথান লায়ন (১০) তাদের ওপরে আছেন।

২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও বুমরাহ। ২০ টেস্টে ৭৩ উইকেট শিকার করেছেন তিনি।  

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত