ঘণ্টাখানেকের মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের পর দক্ষিণী সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন আদালত। তবে আদালতের এ রায়কে চ্যালেঞ্জ করে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। এ আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে অভিনেতার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়,হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তার জবানবন্দি রেকর্ড করার পর আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপের জন্য ভারতের ওসমানিয়া গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলার (ভক্ত রেবতীর মৃত্যু) শুনানি হাইকোর্টে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এ শুনানির পর আদালতে অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন।

তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। তিনি ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজ আবেদন করেন। হাইকোর্টে এ আবেদন জানানো হলে তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন দক্ষিণী এ তারকা।

‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় অভিনেতা আল্লু অর্জুন ছাড়াও আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের