মেসির মতে- ইয়ামালই ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ

বয়স সবে ১৭। অথচ, এই বয়সেই তারকা খ্যাতি জুটে গেছে লামিনে ইয়ামালের নামের সঙ্গে। বার্সেলোনা ও স্পেনের হয়ে এরইমধ্যে নিজেকে বিশেষ হিসেবে ফুটবল প্রেমীদের কাছে চিনিয়েছেন ইয়ামাল। অনেকে তো আগ বাড়িয়ে এখন থেকেই তাকে মেসির সঙ্গেও তুলনা করতে শুরু করেছেন।

যাকে এই বয়সেই মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে। ভাবা হচ্ছে ইয়ামালই হয়তো একদিন ছুঁয়ে ফেলবেন মেসির কীর্তি। সেই ইয়ামালকে নিয়ে মেসির নিজের ভাবনা কি। ইয়ামালকে কীভাবে দেখেন মেসি। সম্প্রতি এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে মেসিকে। যার উত্তরে ইয়ামালকেই ফুটবলের ভবিষ্যৎ হিসেবে মত দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী।

সম্প্রতি জার্মানিতে অ্যাডিডাসের এক ইভেন্টে ইয়ামালকে নিয়ে কথা বলেতে এই কিশোরের প্রশংসা করেছেন মেসি। গসপেল গিটারিস্ট গুকে ওয়েউ আর্জেন্টাইন মহাতারকার কাছে জানতে চান, কার মধ্যে তিনি নিজের ছায়া দেখেন?

যার জবাবে মেসি বলেন, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে, যাদের সামনে অনেক বছর পড়ে আছে। যদি কাউকে বেছে নিতে হয়, সেটা তার বয়স ও ভবিষ্যতের কারণে, আমি শুনেছি অনেকেই লামিনে ইয়ামালকে বেছে নিয়েছে। কোনো সন্দেহ নেই আমিও তা–ই নেব, আমি একমত। তবে এটা তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সে–ই (ফুটবলের) বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তার সামনে।’

শুধু ইয়ামালই নয়, বার্সেলোনার প্রতিও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন মেসি, ‘আমি বার্সাকে লা লিগা, কোপা দেল রে, এমনকি চ্যাম্পিয়নস লিগও আবার জিততে দেখতে চাই। যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না, তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে।’

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত