৮ রানে ৪ উইকেটের পতন আইরিশদের, দারুণ শুরু জিম্বাবুয়ের

একমাত্র টেস্টে অতিথি দল আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ৪৯ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এতে ১-০ তে এগিযে স্বাগতিক দল।

আজ শুক্রবার বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৯৯ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ৪৬ ওভারে ২৫০ রানে।

একটা পর্যায়ে মনে হয়েছিল, শেষদিকে ম্যাচ জমিয়ে দেবে আয়ারল্যান্ড। ৪৪.২ ওভারে সফরকারীদের রান ছিল ৬ উইকেটে ২৪২ রান। জয়ের জন্য তখন ৩৪ বলে দরকার ৫৮ রান।

কিন্তু এরপরই তালগোল পাকিয়ে ফেলে আইরিশরা। মাত্র ৮ রানে নিতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ৪ বলের মধ্যে আউট দুই সেট ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল। এরপর আর কেউ দাঁড়াতেই পারেনি।

আইরিশদের হয়ে কার্টিস ক্যাম্পার সর্বোচ্চ ৫৭ বলে ৪৪ রান করেন। এছাড়া হ্যারি টেক্টর ৭৮ বলে ৩৯, ডকরেল ৩৫ বলে ৩৪, অধিনায়ক পল স্টারলিং ২৮ বলে আর ম্যাকব্রাইন ৩২ বলে ৩২ করে রান নেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।

এর আগে জিম্বাবুয়ের বড় রানের সংগ্রহ একাই গড়ে দেন ওপেনার ব্রিয়ান বেনেট। ১৬৩ বলে ১৬৯ রান (২০ চার ও ৩ ছক্কায়) করেন তিনি। এছাড়া অধিনায়ক ক্রেইগ এরবাইন ৬১ বলে ৬৬ রান করেন। বেন কারেনের অবদান ৪৪ বলে ২৮ রানের।

বল হাতে জিম্বাবুয়ের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি। ৩ উইকেট নেন রিচার্ড এনগারাবা। আইরিশদের হয়ে ২ উইকেট থলিতে জমা করেন মার্ক অ্যাডায়ার।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল