৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসব”কার হাতে উঠবে স্বর্ণসিংহ”

আজ ইতালির ভেনিসে শুরু হচ্ছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর। পৃথিবীর সবচেয়ে পুরোনো এ উৎসব চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আশা করা হচ্ছে, এবার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তারকাবহুল উৎসব হবে; লালগালিচায় দেখা যাবে লেডি গাগা, হোয়াকিন ফিনিক্স, জুলিয়ান মুর, টিলডা সুইন্টন, অ্যাঞ্জেলিনা জোলি, কেট ব্লানচেটের মতো তারকাদের।

একনজরে
উদ্বোধনী সিনেমা: ‘বিটলজুস বিটলজুস’, যুক্তরাষ্ট্র
সমাপনী সিনেমা: ‘দ্য আমেরিকান ব্যাকইয়ার্ড’, ইতালি
প্রধান জুরি: ইজাবেল হুপার
মূল প্রতিযোগিতা বিভাগ: লড়বে ২১টি সিনেমা
সর্বোচ্চ পুরস্কার: স্বর্ণসিংহ
সঞ্চালক: উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক মডেল যেভেভা আলভেতি
আজীবন সম্মাননা: সিগুর্নি ওয়েভার

এবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ২১টি চলচ্চিত্র, যার মধ্যে আছে প্রখ্যাত সব নির্মাতার ছবি; এর মধ্যে কার হাতে শেষ পর্যন্ত উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) ওঠে, সেটাই এখন দেখার।

চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘জোকার: ফলি আ ডিউ’। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’-এর সিকুয়েলটি জায়গা করে নিয়েছে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। আগামী ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগে ভেনিসে প্রিমিয়ার হবে হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির। এর আগে গত জুলাই মাসে সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উৎসবের আর্টিস্টিক পরিচালক আলবার্তো বারবারা।

অনেকে মনে করছেন, টড ফিলিপসের হাতেও স্বর্ণসিংহ উঠতে পারে। পিছিয়ে নেই আলোচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনো; মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে তাঁর নতুন সিনেমা ‘কুইয়ার’। সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৮৫ সালে প্রকাশিত উইলিয়াম এস বরোজের একই নামের উপন্যাস অবলম্বনে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। সিনেমাটিতে ক্রেগ তাঁর ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন বলে মত দিয়েছেন উৎসবের আর্টিস্টিক পরিচালক আলবার্তো বারবারা।

এ ছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। চিলিয়ান নির্মাতা সিনেমাটি বানিয়েছেন প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবন অবলম্বনে। এতে মারিয়ার চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে। হ্যালিনা রেজিনের ইরোটিক থ্রিলার ‘বেবি গার্ল’কেও রাখতে হবে সেরা ছবির দৌড়ে, সিনেমাটিতে দেখা যাবে নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসনের মতো তারকাদের।

উৎসবে সেরা ছবির অন্যতম দাবিদার স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তাঁর পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ও রয়েছে আলোচনায়। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার।

এ ছবিতে দেখা যাবে টিলডা সুইন্টন ও জুলিয়ান মুরকে। আলোচনায় আছে মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’ও। জাস্টিন কারজেল পরিচালিত এ সিনেমায় এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুড ল। এটি নির্মিত হয়েছে ১৯৮৯ সালে প্রকাশিত কেভিন ফ্লিনের বই ‘দ্য সাইলেন্ট ব্রাদারহুড’ অবলম্বনে।

চলতি বছরের ভেনিস উৎসবে একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’। ছবিটি নির্মিত হয়েছে সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়।

জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটকে দেখা যাবে জন ওয়াটসের অ্যাকশন কমেডি সিনেমা ‘উলফ’-এ। ছবিটি প্রদর্শিত হবে আউট অব কমপিটিশন বিভাগে। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া ২১ সিনেমার ৫টিই ইতালীয় পরিচালকের

এবারের উৎসবে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার। ভেনিস উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে টিম বার্টনের ফ্যান্টাসি কমেডি-হরর সিনেমা ‘বিটলজুস বিটলজুস’। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বিটলজুস’-এর সিকুয়েল এটি।

তথ্যসূত্র: এএফপি, ভ্যারাইটি

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান