বন্যার্তদের পাশে মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। প্রায়ই তাকে দেখা যায় মানবিক কাজে যুক্ত হতে। ২০২২ সালে সিলেটে বন্যার্তদের জন্য দিনরাত খেটেছেন। এবারও তিনি কাজ করছেন ফেনী-চট্টগ্রাম-কুমিল্লায় বন্যার্তদের জন্য।

২৪ ও ২৫ আগস্ট মাহি ২০ সদস্যের দল নিয়ে ফেনীতে অবস্থান করেন। সেখানে সাধ্যমতো দুটি বোটের মাধ্যমে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। ২৫ আগস্ট বিকাল নাগাদ ত্রাণ শেষ হলে ২৬ আগস্ট ফিরে আসেন ঢাকায়।

গতকাল ত্রাণ ও অর্থ নিয়ে ছুটে গেছেন কুমিল্লায়। শুধু নিজেরাই এই ত্রাণ তহবিল তৈরি করছেন তা নয়, পাশাপাশি অন্যদের কাছ থেকেও খাবার ও অর্থ সহায়তা সংগ্রহের চেষ্টা করছেন মাহি ও তার দল।

মাহি বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে কারোরই ঘরে বসে থাকা উচিত নয়। যার যেটুকু সামর্থ্য আছে সেটা নিয়েই বন্যার্তদের পাশে থাকা উচিত। আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে নিজের মতো চেষ্টা করে যাচ্ছি। নিজেরা অনেক কিছু সংগ্রহ করেছি। আবার অনেকেই আছেন যারা খাবার-ওষুধ-পোশাক কিংবা অর্থ ডোনেট করতে চাইছেন, কিন্তু দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না, তাদের কাছ থেকেও আমরা সেসব সংগ্রহ করে পৌঁছানোর চেষ্টা করছি।’

মাহি জানান, এবার চাঁদপুরের দিকে মনযোগী তারা। এখন ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে।

  • Related Posts

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন সমাজকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক। ২৬ দিন পর সেই অনশন ভেঙেছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই)…

    Continue reading
    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে ভারতের দিল্লিতে ব্যাপক আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যেই আন্দোলনস্থল যন্তর মন্তরের দেড় কিলোমিটারের মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র…

    Continue reading

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    দিল্লিতে ইন্টারনেট বন্ধ, রাতে ধরপাকড়ের শঙ্কায় শিক্ষার্থীরা

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    ভারতজুড়ে বিক্ষোভের হুমকি শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে