বৃষ্টি কমে এসেছে, তাপমাত্রা বাড়তে পারে

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি আগের দিনের চেয়ে কমেছে।

আজ বুধবার তিন বিভাগের অনেক জায়গায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে দেশের অন্যত্র বৃষ্টি আরও কমবে। আগামী শুক্রবার থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে।

লঘুচাপের কারণে এর আগে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই সতর্কসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ বুধবার সকালে বলেন, আজ বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমে গেছে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি কম থাকবে।

বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে—৩৬ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যশোরে—৮৪ মিলিমিটার।

প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে। এসব জেলার অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই প্রবল বৃষ্টি হয়। মৌসুমি বায়ু এখনো সক্রিয়। তবে লঘুচাপের কারণে দেশের চার বন্দরকে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত আজ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার আরেক লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব পড়বে অনেক দেরিতে।

  • Related Posts

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৭ জুন) জাতীয় সংসদ…

    Continue reading
    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (৭ জুন) বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়। জাতীয়…

    Continue reading

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    ইসরায়েলে হামলার পর ইরানকে আলোচনায় ফিরে আসতে বললেন ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় সুনামি

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    পুশ ইন অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল

    যুদ্ধের আবহ-ভিসা জটিলতার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান দল