৭০ বছরের রেকর্ড, মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ!

আর মাত্র এক রান কম করলে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড গড়া হয়ে যেতো ওয়েস্ট ইন্ডিজের। একটু জন্য তারা সেটা থেকে বেঁচেছে। কিন্তু মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্টের ৭০ বছর আগের ইতিহাস মনে করিয়েছে ক্যারিবীয়রা।

টেস্টে এর চেয়ে কম রানে কোনো দল অলআউট হয়েছিল কেবল একবার। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটিই এখন পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বনিম্ন।

অস্ট্রেলিয়ান পেসারদের তোপে ফ্রাঙ্ক ওরেল ট্রফির শেষ টেস্টে ১৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অসিরা।

কিংস্টন টেস্টে ২০৪ রান তাড়া করতে নেমে মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে গুটিয়ে যায় রস্টন চেজের দল। দলের সাত ব্যাটার করেছেন শূন্য। এক অঙ্কে ছিলেন দশজন। দলীয় ইনিংসে সর্বোচ্চ ১১ রান জাস্টিন গ্রেভসের।

ওয়েস্ট ইন্ডিজকে এই ধ্বংসলীলায় নামানোর মূল কারিগর মিচেল স্টার্ক। মাত্র ৯ রানের বিনিময়ে একাই ৬ উইকেট শিকার করেন এই পেসার।

স্কট বোল্যান্ডও কম যাননি। ২ রানে নেন ৩ উইকেট। ১৪তম ওভারে এসে টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকও করে ফেলেন ডানহাতি এই পেসার।

এর আগে ৬ উইকেটে ৯৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে শামার জোসেফ আর আলজেরি জোসেফের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়াও। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অলআউট হয় তারা।

আলজেরি জোসেফ ২৭ রানে ৫টি আর শামার জোসেফ ৩৪ রানে শিকার করেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২২৫ এবং ১২১
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩ এবং ২৭

ফল: অস্ট্রেলিয়া ১৭৬ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল